সিলেটে ৫ দফা দাবিতে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, জেলা শ্রমিক লীগ সভাপতি এজাজুল হক এজাজের ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহণ বন্ধসহ ৫ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিক নেতারা। ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
গত মে দিবসে নগরীতে অটোরিক্সা ভাংচুরের ঘটনায় পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে মামলা করে শ্রমিক লীগ। এ মামলা প্রত্যারসহ ৫ দফা দাবিতে গত ১১ মে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: