অপহরণ, খুন, গুম, চাঁদাবাজির প্রতিবাদে ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকে খাগড়াছড়িতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, হরতালের কারণে সকাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। বন্ধ রয়েছে শহরের দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।
গত ১৩ এপ্রিল রাঙামাটির নানিয়াচর উপজেলায় ঘিলাছড়ি এলাকায় মাটি চাপা অবস্থায় ছাদিকুল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করার পর এ নিয়ে পাহাড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: