সড়ক আইন - ২০১৭ এর খসড়া বাতিল, মহাসড়কে পুলিশের হয়রানি,ওয়ে স্কেলের নামে মহাসড়কে চাঁদাবাজি ও হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে উত্তরবঙ্গের ১৬ জেলায় চলছে ট্রাক ও ট্রাংকলরী ধর্মঘট।
রোববার ভোর ৬টা থেকে চলছে তিন দিনের এ ধর্মঘট। এর সময় আরো ২৪ ঘন্টা বাড়তে পারে।
এদিকে, দ্বিতীয় দিনের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দরে আটকা পড়েছে শতাধিক পন্যবাহী ট্রাক। ধর্মঘটের ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানী-রপ্তানী চালু থাকলেও ভারত থেকে আনা পণ্য দেশের বিভিন্ন স্থানে পাঠাতে পারছেন না ব্যবসায়ীরা।
উত্তরবঙ্গ ট্রাক-লরি-কাভার্ডভ্যান-পিকআপ মালিক শ্রমিক ঐক্যপরিষদের ডাকা এ ধর্মঘট শুরু হয় বোরবার সকাল ৬টায়।
মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ধর্মঘট ডাকা হয়েছিল তবে সরকারি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় আরো ২৪ ঘণ্টা বাড়িয়ে বুধবার সকাল ৬টা পর্যন্ত করার সিন্ধান্ত নেয়া হচ্ছে।