সিলেটের জৈন্তাপুরে থানা হেফাজতে সম্প্রতি আসামির আত্মহত্যার ঘটনার দায় কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কাজী রিয়াজুল হক আরো বলেন, এ ঘটনার অধিকতর তদন্ত করবে মানবাধিকার কমিশন। এছাড়াও কারাগারে যেসব আসামি বিচারাধীন অবস্থায় ১০ বছরের বেশি সময় ধরে রয়েছেন তাদের প্রত্যেককে আইনি সহায়তা দেয়া প্রয়োজন।
মানবাধিকার নিশ্চিতে বিচার বিভাগকে আরো দ্রুত বিচারকাজ শেষ করার আহ্বান জানান কমিশন চেয়ারম্যান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: