নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা কার্যকর এবং আসামিদের আপিল শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।
সোমবার দুপুরে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চে শুনানি শুরু হয়।
এর আগে গত ১৭ মে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ মামলার শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ মামলায় র্যা বের সাবেক কর্মকর্তা লে. কর্ণেল তারেক সাঈদ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: