চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে ৪টি বাড়িতে র্যাবের অভিযান শেষ হয়েছে। অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন ও বিস্ফোরকসহ ৪ জনকে আটক করা হয়।
র্যা বের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার ভোর পৌনে ৪টার দিকে গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম ও চকপুস্তম এবং নাচোলের ফতেপুর ইউনিয়নের ফুরশেদপুর ও চানপাড়া গ্রামের চারটি বাড়ি ঘেরাও করে অভিযান চালানো হয়। বেলা ১১টার দিকে এ অভিযান শেষ হয়। অভিযানে দুটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, একটি শুটারগান জব্দ করে র্যাব।
এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরো তিন কেজি গান পাউডার, একটি পিস্তুল ও একটি ম্যাগাজিনসহ তিন জনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই এসব বাড়িতে অভিযান চালায় র্যাব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: