ময়মনসিংহের ত্রিশালে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। নিহতর নাম আশরাফুল ইসলাম বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আরো ৫ ডাকাতকে আটক করা হয়েছে বলে জানান গেছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদে উপজেলার বাঘাইছড়ি গ্রামে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
পরে একপর্যায়ে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যসহ ৬ অভিযুক্ত ডাকাতকে আটক করে পুলিশ। গুলিবিদ্ধ ডাকাত সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ময়নাতদন্তের জন্যা মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: