চট্টগ্রামে একটি হিউম্যান হলার উল্টে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে বন্দর থানার কাস্টমস ব্রিজের কাছে বন্দর আবাসিক এলাকা গেইটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ইপিজেড থেকে পতেঙ্গাগামী একটি রাইডার কাস্টমস ব্রিজ পার হয়ে বন্দর আবাসিক এলাকা গেইটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে ২ জন নিহত এবং চালকসহ কমপক্ষে ৭ জন আহত হন। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।
পরে আহতদের বন্দর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: