সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বাস চাপায় শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মারা গেছেন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএনবি এলাকায় একটি অটোরিকসাকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকসা আরোহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নাজমুল হাসান রানা ও আরাফাত গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হলে সেখানে দুজন মারা যান। রানা মার্কেটিং বিভাগের ৪৩ তম ব্যাচের এবং আরাফাত মাইক্রোবায়োলজী বিভাগের শিক্ষার্থী ছিলেন।
এদিকে, দুই শিক্ষার্থীর মৃত্যুর খবরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: