জেলার খবর

সাভারে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান সমাপ্ত

গ্রেনেড-সুইসাইড ভেস্ট উদ্ধার

সাভারে জঙ্গি আস্তানা
সাভারে জঙ্গি আস্তানা

সাভারের মধ্যগ্যান্ডা এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান শেষ হয়েছে। ওই আস্তানা থেকে ৭টি গ্রেনেড, ৩টি সুইসাইড ভেস্ট (আত্মঘাতী বন্ধনী) ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা পৌনে ৩টার দিকে অভিযান শেষ হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম বলেন, জঙ্গি আস্তানায় অভিযান শেষ করা হয়েছে। ওই আস্তানা থেকে সাতটি গ্রেনেড, তিনটি সুইসাইড ভেস্ট, গ্রেনেড তৈরির কয়েক হাজার ব্যাটারি, সালফিউরিক অ্যাসিড ও গানপাউডার উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, ঢাকার পুলিশ সুপার (এসপি) এই অভিযানের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে বিস্তারিত জানাবেন।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়কারী দল। এরপর ওই বাড়িতে অভিযান শুরু করা হয়। অভিযানের অংশ হিসেবে ওই বাড়ির বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে বাড়িটিতে পানি ছোড়া হয়।

এছাড়াও ওই বাড়িটির আশপাশ থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়। অভিযান চলাকালে দুপুর সোয়া ১২টায় ওই বাড়িতে প্রথম ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

এরপর বেলা ১টা ১০ মিনিট, ১টা ২০ মিনিট, ১টা ২৫ মিনিট ও বেলা দেড়টায় বিকট বিস্ফোরণ ঘটে।

গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট ও ঢাকা জেলা পুলিশ সাভারের মধ্যগ্যান্ডা এলাকার নির্মাণাধীন ৬তলা এ বাড়িটি ঘিরে ফেলে। এরপরে সকালে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযান শুরু হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ