দিনাজপুরের কাহারোলে সোমবার সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল সোয়া ৯টার দিকে কাহারোলের রামপুরা এলাকায় দিনাজপুর থেকে ঠাকুরগাঁওগামী একটি বাস রামপুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়।
এ সময় অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিক্সার দুই যাত্রীর মৃত্যু হয়। আহত ১১ জনকে হাসপাতালে নেয়ার পর মারা যান আরো একজন।
এদিকে, সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আরো একজন মারা গেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: