ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় নানা প্রস্তুতির অংশ হিসেবে উপকূলীয় জেলাগুলোতে প্রস্তুতি সভা করেছে প্রশাসন।
লক্ষ্মীপুরে প্রস্তুতিমূলক জরুরি সভা করেছে প্রশাসন। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতে ঘুর্ণিঝড়ের বার্তা পাঠাতে ও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিতে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়।
বরগুণায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির এক বিশেষ জরুরি সভা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় মোরা মোকাবেলায় ভোলা, পটুয়াখালীসহ বিভিন্ন জায়গায় জরুরি সভা করা হয়।
এসব সভায় প্রশাসনের কর্মকর্তারা জানান, ঘুর্ণিঝড়ের আগাম প্রস্তুতিমূলক সব ধরনের প্রয়োজনীয় কর্মসূচি শেষ হয়েছে। জেলা ও উপজেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম।
এরইমধ্যে সংশ্লিষ্ট এলাকার সরকারি কর্মকর্তাদের ছুটিও বাতিল করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: