ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের জন্য ভারত থেকে ত্রাণ নিয়ে আসা ইন্ডিয়ান নেভি শিপ (আইএনএস) সুমিত্রা চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার সকালে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে এই ত্রাণ সামগ্রী হস্তান্তর করে।
এ সময় ঘূর্ণিঝড় মোরা'র সময় বঙ্গোপসাগর থেকে উদ্ধার ৩৩ জেলেকে বাংলাদেশে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রামের জেলা প্রশাসকসহ বন্দরের কর্মকর্তারা।
এদিকে, সাগর থেকে উদ্ধার করা ৩৩ জেলেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে ভারতীয় নৌবাহিনী।
এছাড়াও একজনের মৃতদেহও হস্তান্তর করা হয়েছে। তাদের সবাইকে মহেশখালী অঞ্চল থেকে উদ্ধার করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: