রংপুরের দর্শনা বালাপাড়া এলাকার গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।
বুধবার রাত আড়াইটার দিকে ২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন লাগে। এতে টারবাইনে বিষ্ফোরণ ঘটে। ফলে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে।
আগুনের তীব্রতায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: