জেলার খবর

পাহাড়িদের ঘর-বাড়িতে আগুন: ৩০০ জনকে আসামি করে মামলা

পাহাড়িদের ঘর-বাড়িতে আগুন
পাহাড়িদের ঘর-বাড়িতে আগুন

রাঙামাটির লংগদু'তে যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নকে হত্যার জেরে ধরে পাহাড়িদের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার জানিয়েছে, শুক্রবার রাতে লংগদু থানায় পুলিশ বাদি হয়ে এ মামলা দায়ের করে। এঘটনায় জড়িত সন্দেহে সাইফুল, শাহ আলম, মো. শহীদ, শরিফুল, আবুল কালাম, শরিফ ও মো. মোস্তফা নামে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে।

এদিকে, সাইফুল ইসলাম নয়নের লাশ উদ্ধারকে কেন্দ্র করে শুক্রবার খাগড়াছড়িতে "বাঙ্গালী ছাত্র পরিষদ" মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

এর আগে বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় লংগদু উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নয়নের মৃতদেহ পাওয়ার যায়। শুক্রবার সকালে এ খবর ছড়িয়ে পড়লে লংগদু উপজেলা সদর ও ঝর্ণাটিলা এলাকায় পাহাড়ি ও বাঙালিদের ৮-১০ টি বাড়িতে দুর্বৃত্তরা সংঘর্ষ ও আগুন দেয়ার ঘটনা ঘটে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ