জেলার খবর

রাঙামাটিতে সড়ক-নৌপথ অবরোধ

রাঙামাটি
রাঙামাটি

রাঙামাটির লংগদুতে পাহাড়ি গ্রামে হামলার প্রতিবাদে পাহাড়িদের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এর ডাকে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সোমবার আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ হয়েছে।

অবরোধের কারণে সকাল থেকে রাঙামাটি থেকে দুরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। অবরোধ চলাকালে শহরের ভেতর কোন ধরনের যানবাহন চলাচল করেনি। এদিকে, অবরোধকে কেন্দ্র করে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাঙামাটিতে পর্যাপ্ত পরিমান পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এদিকে, খাগড়াছড়িতেও পাহাড়ী ছাত্র পরিষদের ডাকা আধাবেলা সড়ক অবরোধ পালিত হয়। এর আগে গত বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালা এলাকায় লংগদু যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের মৃতদেহ পাওয়া যায়।

গত শুক্রবার নয়নের মৃতদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করার সময় লংগদুর চারটি গ্রামের আড়াইশোরও বেশি ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়। এ সময় আতংকিত পাহাড়িরা আশেপাশের জঙ্গলসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নেন। আজ সকালে চট্টগ্রাম রেঞ্চের ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ