ময়মনসিংহের মুক্তাগাছায় আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঘোগা ইউনিয়নের বিজয়পুর গ্রামে আওয়ামী লীগের সমর্থক নজরুল ইসলামের সঙ্গে বিএনপি সমর্থিত মানু গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এরই জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে হয়। সংঘর্ষে ঘটনাস্থলে নজরুল গ্রুপের প্রধান নজরুল ইসলাম মৃত্যু হয় আর আহত হন ৬ জন।
পরে তাদের হাসপাতালে নেয়ার পথে মানু গ্রুপের সমর্থক ময়েজ উদ্দিনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: