জেলার খবর

মহাসড়কে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

রাজনৈতিক, প্রশাসন ও পুলিশ সদস্যরা মহাসড়কে চাঁদাবাজির সঙ্গে জড়িত রয়েছেন জানিয়েছেন—সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ার বাজারে যানবাহনে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

এসব চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, ‘মহাসড়কে চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজির একটি সিন্ডিকেট আছে। শুধু পুলিশকে দায়ী করলে হবে না এর সঙ্গে কয়েকটি মহল জড়িত। রাজনৈতিক, প্রশাসন ও পুলিশের লোকজন চাঁদাবাজির সঙ্গে জড়িত রয়েছে। এর বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেবে। চাঁদাবাজি দূর করতে হবে।

এসময় আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রার্থীদের ক্ষেত্রে মনিটরিং, পর্যবেক্ষণ, খোঁজ খবর ও জরিপের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।

আওয়ামী লীগ তাদের প্রার্থী দেয়ার ক্ষেত্রে মনিটরিং, পর্যবেক্ষণ ও জরিপের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। বিভিন্ন জরিপে জনগণের কাছে যারা গ্রহণযোগ্য তাদের মনোনয়ন দেয়া হবে। আর যারা জরিপে গ্রহণযোগ্য নয় তাদেরকে মনোনয়ন দেয়া হবে না। চুলচেরা বিশ্লেষণ করে এবার মনোনয়ন দেয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ