জেলার খবর

মুন্সীগঞ্জে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

সংঘর্ষ
সংঘর্ষ

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে শনিবার গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে তিন জন।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলী বলেন, সকালে সদর উপজেলার দক্ষিণ চরমশুরা এলাকায় আধিপত্য নিয়ে পুরনো বিরোধের জেরে স্থানীয় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

তিনি বলেন, এ সংঘর্ষে মাসুদ ঢালী- বয়স ২২ বছর নিহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ মো. তারিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাইফুল খান ও ইসলাম দেওয়ানকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফসার উদ্দিন ভূইয়া এবং বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান জীবনের সমর্থকদের মধ্যে এলাকার কর্তৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে আফসারের লোকজন চরমশুরা গ্রামে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, এই দুই পক্ষের মধ্যে গত দুই বছরে বেশ কয়েকবার সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ নিয়ে থানায় মামলাও রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ