জেলার খবর

লংগদুতে যুবলীগ নেতা নয়ন হত্যার প্রতিবাদ, তিন পার্বত্য জেলায় হরতাল

লংগদুতে যুবলীগ নেতা নয়ন হত্যার প্রতিবাদ, তিন পার্বত্য জেলায় হরতাল
লংগদুতে যুবলীগ নেতা নয়ন হত্যার প্রতিবাদ, তিন পার্বত্য জেলায় হরতাল

রাঙামাটির লংগদুর যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার প্রতিবাদে তিন পার্বত্য জেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বাঙালি ছাত্র পরিষদ।

হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

হরতালের কারণে সকালে রাঙামাটি থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খোলা হয়নি কোনো দোকান-পাট।

বান্দরবানে শিথিল হরতাল চলছে বলে জানা গেছে।

এরআগে, ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ও যুবলীগ নেতা নয়ন হত্যার জেরে গত ২ জুন লংগদুর পাহাড়ি জনপদে হামলা ও অগ্নিসংযোগে পুড়ে যায় দুই শতাধিক বসতঘর।

এ ঘটনায় গ্রেপ্তার করা দুই পাহাড়ি যুবক গতকাল পুলিশের কাছে স্বীকার করেছে, মোটরসাইকেলের জন্যই নয়নকে হত্যা করা হয়েছে।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী, খাগড়াছড়ির মাইনী নদী থেকে মটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

গত ১ জুন লংগদু উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নয়নের মরদেহ দীঘিনালার চারমাইল এলাকায় পাওয়া যায়। স্থানীয় বাঙালিরা এ ঘটনার জন্য পাহাড়ের আঞ্চলিক চরমপন্থী সংগঠনগুলোকে দায়ী করে। এই ঘটনার প্রতিবাদে ২ জুন সকালে নয়নের মরদেহ নিয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরে আসার পথে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এসময় দুইশতাধিক বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ৯ জুন শুক্রবার খাগড়াছড়ির দিঘীনালা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তারা নয়ন হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। নয়নের মোটরসাইকেলটিও দিঘীনালার একটি নদী থেকে উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ