ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সোমবার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এতে, দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।
পুলিশ জানায়, রোববার রাত থেকে বৃষ্টি কারণে মহাসড়কে যানবাহনের গতি খুবই কম ছিল। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে মহাসড়কের মির্জাপুর উপজেলার শুভুল্যা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মহাসড়ক দিয়ে টাঙ্গাইলের দিকে যানবাহন চলছে তবে, ঢাকার দিকে প্রায় দেড় ঘণ্টা ধরে যানবাহন থমকে আছে। এতে, দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: