জেলার খবর

গাজীপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রুট বন্ধ

গাজীপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত
গাজীপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল কলেজগেট এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি বুধবার লাইনচ্যুত হয়েছে।

এতে, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

টঙ্গী রেল স্টেশনের মাষ্টার জানিয়েছেন, ভোর ৫টার দিকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন পূবাইল কলেজ গেট এলাকায় পৌঁছালে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এরইমধ্যে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। তবে, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ