পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে রাজনৈতিক প্রভাব সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
চট্টগ্রামের মতিঝর্ণা ও বাটালী পাহাড় পরিদর্শন শেষে এ কথা বলেন মন্ত্রী।
এসময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও প্রশাসনের কর্মকর্তারা।
পাহাড়ের পাদদেশে বিভিন্ন অবৈধ স্থাপনা ও বসতি দেখে অসন্তোষ প্রকাশ করে তাদের জীবন বাঁচাতে জোর করে হলেও অন্যত্র সরিয়ে নিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের পূণর্বাসনের ব্যবস্থা করতে প্রশাসনকে নির্দেশ দেন মন্ত্রী ওবায়দুল কাদের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: