পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ২৩ থেকে ২৭ জুন— টানা ৫দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর বন্ধ থাকবে। এ সময় পুরোপুরি বন্ধ রাখা হবে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম। তবে ছুটির এ দিনগুলোতে হিলি সীমান্তে মানুষের চলাচল থাকবে স্বাভাবিক।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। গতকাল অ্যাসোসিয়েশনের এক বৈঠকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেয়া হয়। ২৮ জুন বুধবার থেকে বন্দরের সব ধরণের কার্যক্রম পুনরায় চালু হবে বলে।
বিষয়টি হিলি কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, আমদানি রপ্তানিকারক, ভারতের এক্সপোর্টার্স অ্যান্ড ক্লিয়ারিং এজেন্টসহ বন্দর সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: