অতিরিক্ত যানবাহন, চারলেনের কাজ ও বৃষ্টিতে বিভিন্ন জায়গায় পানি জমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ি থেকে কালিয়াকৈর পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে চারলেনের কাজ চলার পাশাপাশি অতিরিক্ত যানবাহনের চাপে সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়েছে।
সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় মহাসড়কের পাশে পানি জমে চন্দ্রা, সফিপুর ও কোনাবাড়ি এলাকায় যানজট তীব্র আকার ধারন করায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
যানজট নিরসনে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: