পাহাড় ধসের পাঁচ দিন পর রাঙামাটির জুড়াছড়ি উপজেলার দুর্গম এলাকা থেকে শনিবার আরো ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে পার্বত্য জেলায় পাহাড় ধসে মৃতের সংখ্যা দাঁড়াল ১১২ সব মিলেয়ে ১৫৮ জন।
রাঙামাটির নির্বাহী হাকিম খন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত সকালে বলেন, জুড়াছড়ির দুমদুম্যা ইউনিয়ন থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তারা হলেন- তিয়ং চাকমা (১৭) ও চিগেচোথা চামা (১৭)।
ইখতিয়ার বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় তাদের নিহত হওয়ার খবর আগে পাওয়া যায়নি।
গতকাল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় পাহাড় ধসে ১৫৬ জনের মৃত্যু তথ্য জানায় দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তার মধ্যে রাঙামাটিতে মৃতের সংখ্যা ১১০ জন উল্লেখ করা হয়।
রাঙামাটিতে ১১২ জনের মরদেহ উদ্ধার করা হয় তাদের মধ্যে ৪৩ জন পুরুষ, ৩৪ জন নারী এবং শিশু রয়েছে ৩৫ জন।
সদর উপজেলার ৬৫ জন, কাউখালিতে ২১ জন, কাপ্তাইয়ে ১৮ জন, বিলাইছড়িতে দুইজন এবং জুড়াছড়িতে ছয় জনের মৃত্যু হয়েছে ভূমি ধসে।
গত সোমবার রাত থেকে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থানে পাহাড়ি ঢল ও ভূমিধসে প্রাণহানীর ঘটনা ঘটে।