জেলার খবর

মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ
মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ

মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন মারা গেছেন।

নিহতরা হলেন: বগুড়ার সারিয়াকান্দি এলাকার স্বপন ঘোষের ছেলে শুভ ঘোষ (২০), বরিশাল পশ্চিম মল্লিককান্দি এলাকার ফজর আলী হাওলাদারের ছেলে জাকির হোসেন হাওলাদার (৩০) ও গৌরনদী উপজেলার বাটাজোড় গ্রামের মহিউদ্দিন খানের ছেলে সাইদুর রহমান (৪০)।

এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কামালদীর ভারত নামক এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনার পর ওই মহাসড়কে যান চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল।

রাজৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আমজাদ হোসেন বলেন, সকালে বরিশাল থেকে বিআরটিসির একটি বাস রংপুর যাচ্ছিল। পথে উপজেলার ভারত নামক এলাকায় রাজশাহী থেকে বরিশালগামী আমবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুটি দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলে দুজন নিহত ও ১৬ জন আহত হন। আহত ব্যক্তিদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন।

দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মী এবং ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ