জেলার খবর

রাঙামাটিতে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা, আহত ৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

এ হামলার জন্য আওয়ামী লীগের লোকজনকে দায়ী করে ফখরুল বলেন, এ আঘাত গণতন্ত্রের প্রতি আঘাত।

এদিকে এ হামলা, গণতন্ত্রের ওপর হামলা বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী।

কুমিল্লায় তিনি এ মন্তব্য করে— এ ঘটনায় প্রতিবাদে দেশের জেলা সদর, মহনগর ও ঢাকার প্রত্যেক থানায় সোমবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছেন তিনি।

হামলার পর মির্জা ফখরুল অভিযোগ করেন, সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এ হামলা হয়, এতে ৬ জন আহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

মির্জা ফখরুল বলেন, প্রায় ২০-২৫ জন লোক অতর্কিতে তার গাড়িবহরে লাঠিসোঁটা রামদা নিয়ে হামলা করে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে অংশ গ্রহণ করতে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে সকালে রাঙামাটির উদ্দেশ রওনা হন বিএনপির মহাসচিবসহ অন্যান্য নেতাকর্মীরা।

এসময় পথিমধ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালিতে বিএনপির মহাসচিবের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এঘটনায় আহত হন মির্জা ফখরুল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ আরো বেশ কয়েকজন।

দুপুরে এ বিষয়ে চট্টগ্রামে প্রেসব্রিফিং করার কথা রয়েছে।

গাড়িবহরে মির্জা ফখরুল ইসলামের সঙ্গে আরো ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, মেজর জেনারেল (অব.) রুহুল আমিনসহ আরো অনেকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ