মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড় ধসে রেললাইনের উপর পড়ায় সিলেটের সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল ২ ঘণ্টা বন্ধ থাকার পর তা আবারো চালু করা হয়েছে।
সোমবার সকালে প্রবল বর্ষণে লাউড়াছড়া বনে পাহাড় ধসে পড়ে রেল লাইনের উপর। পরে তা সরিয়ে নেয়ার পর আবার তা চালু হয়েছে।
শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার ফয়জুর রহমান বলেন, সকালে পাহাড় ধসের ঘটনায় সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে।
ট্রেন লাইন থেকে মাটি সরানোর পর যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে।
সকাল থেকে প্রবল বর্ষণের ফলে মৌলভীবাজারে লাউয়াছড়ার বনের একটি পাহাড়ের কিছু অংশ ধসে রেল লাইনে পড়ে। এতে, সারাদেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেল কর্মীরা লাইন থেকে মাটি সরানোর কাজ শুরু করেন।
এ ঘটনায় সিলেট থেকে ঢাকামুখী কালনী এক্সপ্রেস কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে বলে জানান স্টেশন মাস্টার।
এরআগে, রোববার খাগড়াছড়ি ও মৌলভীবাজারে নতুন করে পাহাড় ধসের ঘটনায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে।
রাঙামাটিসহ বিভিন্ন জেলায় এ নিয়ে পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে। বর্ষণমুখর আবহাওয়া অব্যাহত থাকায় তিন পার্বত্য জেলার ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রেই থাকতে হচ্ছে।
এদিকে, রাঙামাটি-চট্টগ্রাম সড়কে এখনো সরাসরি যান চলাচল শুরু হয়নি।