ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন ঘরে ফেরা মানুষেরা।
সোমবার শেষ খবর পাওয়া পর্যন্ত মির্জাপুর উপজেলার পোস্টকামুরি থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার এলাকাজুড়ে এ যানজট রয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার ভোর ৪টার দিকে মহাসড়কের করটিয়াতে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক রাস্তার ওপর উল্টে পড়ে। এছাড়া কালিয়াকৈরে আরও একটি ট্রাক দুর্ঘটনা কবলিত হয়। এতে, মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
ভোরে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি রাস্তার ওপর থেকে সরিয়ে নিলে ধীর গতিতে যান চলাচল শুরু হয়।
এদিকে, গাজীপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে চারলেনের কাজ চলার পাশাপাশি অতিরিক্ত যানবাহনের চাপে শনিবার সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়েছে।
তারপর সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় মহাসড়কের পাশে পানি জমে চন্দ্রা, সফিপুর ও কোনাবাড়ি এলাকায় যানজট তীব্র আকার ধারন করেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যানজট নিরসনে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ।