জেলার খবর

এখনো পাহাড় ধসের আশঙ্কা রাঙামাটিতে, ভোগান্তিতে সাধারণ মানুষে

 এখনো পাহাড় ধসের আশঙ্কা রাঙামাটিতে, ভোগান্তিতে সাধারণ মানুষে
এখনো পাহাড় ধসের আশঙ্কা রাঙামাটিতে, ভোগান্তিতে সাধারণ মানুষে

টানা বৃষ্টির কারণে সোমবার দিবাগত রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে পাহাড় ধসে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধের পর মাটি সরিয়ে নেয়ার পর চালু হয়েছে রেলযোগাযোগ।

এদিকে, রাঙামাটি-চট্টগ্রাম সড়কে এখনো সরাসরি যান চলাচল শুরু হয়নি। তবে, নতুন করে রাস্তা মেরামত ও বাইপাস সড়কের কাজ করছে সেনাবাহিনী এবং সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা। পাহাড় ধসের আশঙ্কায় আতঙ্কে রয়েছেন তিন পার্বত্য জেলার মানুষ।

সোমবার সকাল থেকে প্রবল বর্ষণের ফলে মৌলভীবাজারে লাউয়াছড়ার বনে একটি পাহাড়ের কিছু অংশ ধসে রেল লাইনে পড়ে। এতে কেউ হতাহত না হলেও বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। রেলকর্মীরা লাইন থেকে মাটি সরিয়ে দিলে প্রায় দুই ঘন্টা পর চালু হয় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।

এছাড়া রাঙামাটি-চট্টগ্রাম সড়কে এখনো সরাসরি যান চলাচল শুরু হয়নি। এতে, ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের। তবে, নতুন করে রাস্তা মেরামত ও বাইপাস সড়কের কাজ করছে সেনাবাহিনী এবং সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা। এছাড়াও, বিকল্প পথে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা চালু রাখতে কাপ্তাই হয়ে জলপথে ৬টি লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। দুর্যোগ মোকাবেলা স্বার্থে এসব লঞ্চে বিনামূল্যে মালামাল পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

রাঙামাটি শহরের ১৯টি আশ্রয় কেন্দ্রে ২ হাজার ১১০ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ লোকজনের জন্য আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করাসহ প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার জন্য সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন জানিয়েছেন জেলা প্রশাসক।

এর আগে, রোববার খাগড়াছড়ি ও মৌলভীবাজারে নতুন করে পাহাড় ধসের ঘটনায় আরো পাঁচ জনের মৃত্যু হয়। রাঙামাটিসহ বিভিন্ন জেলায় এ নিয়ে পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ