জেলার খবর

যানজট এড়াতে গার্মেন্টস শ্রমিকদের ভাগ করে ছুটির আহ্বান

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

গার্মেন্টস শ্রমিকদের একসঙ্গে ছুটি না দিয়ে ভাগ ভাগ করে দেয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পোশাক শ্রমিকরা একসঙ্গে বাড়ি ফিরতে শুরু করলে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি বলে জানান তিনি।

মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় মহাসড়কের যানজট পরিস্থিতি ও রাস্তা সংস্কার কাজ পরিদর্শনকালে এ আহ্বান জানান তিনি।

এ সময় জনগণের দুর্ভোগ লাঘব ও যানজট নিরসনে পুলিশকে সহায়তায় স্বেচ্ছাসেবকের ভূমিকা পালনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী বলেন, জনদুর্ভোগ লাঘবে দলের নেতাকর্মীদের তাদের পাশে দাঁড়াতে হবে।

তিনি যানজট নিরসনে পুলিশকে সহায়তার জন্য দলীয় নেতাকর্মীদের স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে বলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ