জেলার খবর

ভাঙে পড়েছে যশোর-মাগুরা সড়কের সীমাখালী ব্রিজ, ভোগান্তিতে যাত্রীরা

ভাঙে পড়েছে যশোর-মাগুরা সড়কের সীমাখালী ব্রিজ, ভোগান্তিতে যাত্রীরা
ভাঙে পড়েছে যশোর-মাগুরা সড়কের সীমাখালী ব্রিজ, ভোগান্তিতে যাত্রীরা

যশোর-মাগুরা সড়কের ভাঙা সীমাখালী ব্রিজ ও ভাঙাচোরা যশোর-ঝিনাইদহ সড়কের কারণে ঈদে যশোর-খুলনা অঞ্চলের ঘরমুখো মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েছেন।

এছাড়া মহাসড়কে বেআইনি ইজিবাইক, নসিমন-করিমন ও যত্রতত্র হাটবাজার ঈদ যাত্রাকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সংশ্লিষ্টদের দাবি, দ্রুত এসব সমস্যার সমাধান করা হউক।

ঈদ আসলেই সড়ক ও জনপদ বিভাগের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতো যশোর-খুলনা মহাসড়ক।

তবে সরকার এ মহাসড়কটির মেরামত করায় বর্তমানে আর সে অবস্থা নেই। তাই এবার সবাই ধরে নিয়ে ছিলেন ঈদে স্বাচ্ছন্দে ঘরে ফিরতে পারবেন। কিন্তু তাতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যশোর-মাগুরা মহাসড়কের সীমাখালী ব্রিজ।

গত ১৩ ফেব্রুয়ারি ব্রিজটি ভেঙে পড়ায় এ রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সাধারণ যাত্রী আর পরিবহন শ্রমিকরা বলেন, ঝিনাইদহের সড়কটি সংকীর্ণ ও ভাঙাচোরা। ঈদে যে পরিমাণ যানবাহন চলাচল করবে তাতে এ সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হতে পারে। আর তখন ঘরমুখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হবে।

এছাড়া মহাসড়কগুলোতে এখনো চলছে বেআইনি নসিমন-করিমন আবার রাস্তার উপর বসছে অনুমোদনহীন হাট-বাজার। এসব কারণে যানজট সৃষ্টির পাশাপাশি দুর্ঘটনারও আশংকা রয়েছে।

এ পরিস্থিতিতে ঘরমুখো মানুষদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গির আলম।

এদিকে, সড়ক-মহাসড়কের যানজট নিরসনে হাইওয়ে পুলিশের ৩ হাজার সদস্য ঈদের সময় তৎপর থাকবেন বলে জানিয়েছেন যশোরের হাইওয়ে সার্কেল এ এস পি হাফিজুর রহমান।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে- এমনটাই প্রত্যাশা সবার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ