পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙামাটির পাহাড়ি এলাকায় বাড়িঘর নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।
সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে, পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি-চট্টগ্রাম সড়ক এখনো বিচ্ছিন্ন রয়েছে ফলে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের।
নতুন করে রাস্তা মেরামত ও বাইপাস সড়কের কাজ চলছে দ্রুতগতিতে।
সেনাবাহিনী আর সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, শিগগিরই এ পথে হালকা যানবাহন চলাচল শুরু হবে।
এদিকে, কাপ্তাই-রাঙামাটি নৌ-পথে নিত্যপণ্য ও জ্বালানি তেল সরবরাহ করায় সেখানে বাজার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
তবে নতুন করে আবারো পাহাড় ধসের আশংকায় উদ্বেগের মধ্যে দিন কাটছে পার্বত্য জনপদের মানুষেরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: