জেলার খবর

নীলফামারী ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে পিকআপ খাদে, চালক নিহত
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে পিকআপ খাদে, চালক নিহত

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ট্রাক-মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে দুজন মারা গেছেন।

নিহত ব্যক্তিরা হলেন মো. মামুনুর রশিদ (৩৫) ও মনিরুল ইসলাম (৩৪)।

তাদের বাড়ি পঞ্চগড়ে— এ ঘটনায় গুরতর আহত হয়েছেন তিনজন। হতাহত ব্যক্তিরা সবাই মাইক্রোবাস যাত্রী।

এদিকে, মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ে পিকআপ খাদে পড়ে চালক মারা গেছেন।

নীলফামারীর তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহেল বাকী জানান, ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের চিকলী বাজার এলাকায় এ দুর্ঘটনা হয়।

তিনি বলেন, একটি মাইক্রোবাস পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে চিকলী বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে মালবোঝাই একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রংপুর থেকে সৈয়দপুরগামী আরো একটি ট্রাক সামনে থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলে দুজন নিহত ও আহত হয়েছেন তিন জন।

ওসি বলেন, নিহতদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত ব্যক্তিদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় ট্রাক দুটি নিয়ে চালকেরা পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।

এদিকে, মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ে পিকআপ খাদে পড়ে চালক মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ে পাটুরিয়াগামী পিকাআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানের চালক জাহাঙ্গীর আলম ঘটনাস্থলেই মারা যান।

তার মৃতদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ