জেলার খবর

হালকা যান চলার সুবিধা দিয়ে খুলছে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক

হালকা যান চলার সুবিধা দিয়ে বিকেলে খুলছে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক
হালকা যান চলার সুবিধা দিয়ে বিকেলে খুলছে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক

রাঙামাটি-চট্টগ্রাম সড়ক বুধবার বিকেলে খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

তবে এ সড়ক দিয়ে অটোরিকশাসহ হালকা যানবাহন চলাচল করতে পারবে।

সকালে রাঙামাটির সাতছড়ি শালবাগান এলাকায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক সাংবাদিকদের এসব কথা জানান।

সেনাবাহিনী রাস্তা মেরামত ও বাইপাস সড়কের নির্মাণে কাজ করে যাচ্ছে।

পাহাড় ধসের ঘটনার পর থেকে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

এদিকে, রাঙামাটির পাহাড়ি এলাকায় বাড়িঘর নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত থাকবে।

সোমবার সন্ধ্যায় জেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

এছাড়া, কাপ্তাই-রাঙামাটি নৌ-পথে নিত্যপণ্য ও জ্বালানি তেল সরবরাহ করায় সেখানে বাজার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ