জেলার খবর

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পিবার তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

যানজট রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়াতেও।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুটি জায়গায় গাড়ি বিকল হয়ে পড়ে। এতে রাস্তা আটকে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকল গাড়ি সরিয়ে নিলেও ঈদে ঘরমুখো মানুষের কারণে যানবাহনের চাপ বাড়তে থাকে। ফলে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

চন্দ্রা ও কালিয়াকৈরে থেমে থেমে যান চলাচল করছে।

এদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তাতেও যানবাহনের বাড়তি চাপ রয়েছে। এই অংশে ধীর গতিতে যান চলছে।

হাইওয়ে পুলিশ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।

এছাড়া, মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আট কিলোমিটার দীর্ঘ যানজট রয়েছে। বেলা বাড়ার সঙ্গে যানবাহনের চাপ বাড়ছে। ঢাকা-মাওয়া মহাসড়কের শিমুলিয়া ঘাটেও ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় দুই শতাধিক যানবাহন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ