জেলার খবর

ঈদ যাত্রা নির্বিঘ্নে সমন্বিতভাবে কাজ হচ্ছে: হাইওয়ে পুলিশ প্রধান

সড়কপথে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা
সড়কপথে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা

সড়কপথে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সমন্বিতভাবে কাজ করছে হাইওয়ে পুলিশ, সংশ্লিষ্ট জেলা পুলিশ ও আমর্ড পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী এবার চন্দ্রা ও কাঁচপুরে যানজট নিরসনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে আর লক্কর-ঝক্কর বাস ও মালবাহী গাড়ির বিরুদ্ধে নেয়া হচ্ছে কঠোর ব্যবস্থা।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের-চন্দ্রা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের পাশাপাশি নেয়া হয়েছে বিশেষ কিছু ব্যবস্থা। এবার যাতে মহাসড়কে যানজট না হয় সেজন্য পুলিশের কয়েকটি বিভাগ একসঙ্গে কাজ করছে।

বৃহস্পতিবার সকালে হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত উপমহাপরিদর্শক মল্লিক ফখরুল ইসলাম বলেন, চন্দ্রা ও কাঁচপুর পয়েন্টকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

যেসব স্থানে সমস্যা দেখা দিচ্ছে তা চিহ্নিত করে সমাধান করা হচ্ছে আর নির্দেশনা অনুযায়ী গাড়ি চলাচল করলে যানজট হবে না বলে জানান তিনি।

মহাসড়কে অতিরিক্ত মাল নিয়ে গাড়ি চলাচল বন্ধে কাজ করছে হাইওয়ে পুলিশ—এ কথা উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী পুলিশের বিভিন্ন বিভাগের সদস্যদের যানজট নিরসনে ব্যবহার করা হচ্ছে।

মহাসড়কে নিরাপদ যাত্রার পাশাপাশি যে কোনো দুর্ঘটনা এড়াতে বহুমুখী ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ