ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি সহনীয় পর্যায়ে রাখতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় যানজট পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এক্ষেত্রে সড়ক ও জনপথ বিভাগের কারো কোনো অবহেলা, অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, মহাসড়কগুলো যানজটমুক্ত রাখতে রাজধানী ও আশপাশের জেলায় তিনশরও বেশি আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে।
এসময় মন্ত্রী বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের কাছে সচেতনামূলক লিফলেট বিতরন করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: