জেলার খবর

বগুড়ায় পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

বগুড়ায় শুক্রবার পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২৯ জন।

আমাদের সংবাদদাতা জানয়েছেন, সকালে রংপুর থেকে বগুড়াগামী একটি বালু বোঝাই ট্রাক এবং ঢাকা থেকে রংপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে বাসের হেলপার শ্রী প্রকাশ হাওলাদারের মৃত্যু হয়। এঘটনায় আহত হয় ১২ জন। আহতদের স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুরে বগুড়ার শেরপুরের মহিপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯ জন। আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও দুপুরে বগুড়ার শাহজাহানপুর উপজেলার ফটিকী ব্রীজের কাছে বাস-ট্রাকের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।

আর বিকেলে শাহজাহানপুর উপজেলার রানীর হাট এলাকায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন ২ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ