ঈদ যাত্রায় মহাসড়কে অতিরিক্ত চাপের কারণে যানবাহন থেমে থেমে চলছে—এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষদের।
উত্তরে বঙ্গবন্ধু সেতু থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত ২১ কিলোমিটার সড়কে অতিরিক্ত চাপের কারণে গাড়ি থেমে থেমে চলছে।
তবে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ, সাভারে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে স্বস্তিতেই পাড়ি দিচ্ছেন ঘরমুখো মানুষ।
এদিকে, মুন্সীগঞ্জের শিমুলিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ঘাট এলাকায় যানজট নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সার্বক্ষণিক নজরদারী করছে।
ঈদযাত্রায় মহাসড়কে অতিরিক্ত চাপের কারণে যানবাহন থেমে থেমে চলছে। এতে, দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষদের।
শনিবার সকাল থেকে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, কালিয়াকৈর ও খাড়াজোড়া এলাকায় গাড়ির চাপ বাড়তে থাকে।
এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও কালিয়াকৈর অংশে ধীরে ধীরে চলছে যানবাহন। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলছে।
সাভারের সড়ক-মহাসড়কগুলো যানজট মুক্ত রয়েছে। এতে করে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের সাভারের অংশ স্বস্তিতেই পাড়ি দিচ্ছেন ঘরমুখো মানুষ।