বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে না এলেও নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার দুপুরে ভোলা সদরের ভেদুলিয়া ও ভেলুমিয়া ইউনিয়নে ঈদ বস্ত্র বিতরণ করতে গিয়ে এ কথা বলেন মন্ত্রী।
নির্বাচন ঠেকানোর ক্ষমতা খালেদা জিয়ার নেই—এ কথা উল্লেখ করে তিনি বলেন, গত ২০১৪ সালেও তারা ব্যর্থ হয়েছেন এবারও তারা ব্যর্থ হবেন।
তোফায়েল আহমেদ আরো বলেন, ২০১৯ সালে নির্বাচন কমিশনের পরিচালনায় বর্তমান সরকারের অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এর কোনো বিকল্প নেই।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: