জেলার খবর

দেশেও বেশ কিছু গ্রামে পালন হচ্ছে ঈদুল ফিতর

দেশেও বেশ কিছু গ্রামে পালন হচ্ছে ঈদুল ফিতর
দেশেও বেশ কিছু গ্রামে পালন হচ্ছে ঈদুল ফিতর

সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোববার বাংলাদেশের শতাধিক গ্রামে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চট্টগ্রাম, বরিশাল, লক্ষ্মীপুর, পাবনা জেলা কয়েকটি উপজেলায় বেশ কিছু গ্রামে পালন করা হচ্ছে এ ঈদ।

চট্টগ্রাম:

দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলার ৫০টি গ্রামের পাঁচ হাজার পরিবারের দুই লক্ষাধিক মানুষ দেশের প্রচলিত নিয়মের একদিন আগে ঈদ পালন করছেন। সাতকানিয়ার মির্জাখীল দরবারশরীফের অনুসারীরা তাদের তৎকালীন গদিনশিন পীরের নির্দেশ অনুসারে দীর্ঘদিন ধরে এ নিয়ম পালন করে আসছে।

বরিশাল:

বরিশাল ও পটুয়াখালী জেলার কয়েক হাজার পরিবারে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠি এলাকার সরোয়ার খলিফার বাড়ি, খানপুরায় জাহাঙ্গীর সিকদারের বাড়ি, কেদারপুরের মান্নান হাওলাদারের বাড়ি ও মাধবপাশার আমীর দুয়ারী বাড়ির জামে মসজিদে প্রতিবছরের মতো এবারও ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

পটুয়াখালীর নিশানবাড়িয়া, বাউফলের মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা ও কাছিপাড়া, গলাচিপা উপজেলার ডাউকা, কলাপাড়ার নিশানবাড়িয়া, বরিশালের সাগরদী এলাকার দাসকাঠি এবং টিয়াখালীর চৌধুরীবাড়ি এলাকার কয়েকশ' পরিবারে উদযাপন ঈদ।

লক্ষ্মীপুর:

জেলার ১০টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারোঘরিয়া, হোটাটিয়া, শারশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা গ্রামসহ ১০টি গ্রামের সহস্রাধিক মানুষ আজ ঈদুল ফিতর উদযাপন করছেন।

মাদারীপুর:

মাদারীপুর সদর উপজেলার পাঁচ খোলা ইউনিয়নের চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা,বাহেরচর, কাতলা, তাল্লুক, কুনিয়া ইউনিয়নের দৌলতপুর, কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর, কয়ারিয়াসহ অর্ধ শতাধিক গ্রামের প্রায় ৪০ হাজার লোক আজ রোববার ঈদুল ফিতর উদযাপন করছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ