দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান।
সোমবার নড়াইল শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের সঙ্গে মাশরাফিরসহ এলাকাবাসী ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে সাংবাদিক, বন্ধু-বান্ধব, আত্বীয় স্বজন ও ভক্তদের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ম্যাশ।
এদিকে নিজ শহর মাগুরায় নোমানী ময়দানে ঈদের নামাজ আদায় করেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান ঈদের নামাজ পড়েছেন সকাল ৯টায় মাগুরা শহরের নোমানী ময়দানে। তিনি এসেছিলেন মেরুন পাঞ্জাবিতে সেজে।
জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়রসহ জেলার সর্বস্তরের মানুষ এই ঈদ জামাতে অংশ নেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন সবাই। সাকিব সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
আর ময়মনসিংহ নগরের আঞ্জুমান ঈদগাহে দুই ভাইয়ের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোসেদ্দেক হোসেন সৈকত।