জেলার খবর

বঙ্গবন্ধু সাফারি পার্ক, বিচিত্র পশুপাখি দেখে মুগ্ধ দর্শণার্থীরা

বঙ্গবন্ধু সাফারি পার্ক, বিচিত্র পশুপাখি দেখে মুগ্ধ দর্শণার্থীরা
বঙ্গবন্ধু সাফারি পার্ক, বিচিত্র পশুপাখি দেখে মুগ্ধ দর্শণার্থীরা

ঈদের ছুটিতে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে দারুণ ভিড় করেছেন দর্শণার্থীরা।

প্রকৃতি মাঝে বাঘ, ভাল্লুকসহ বিচিত্র পশুপাখি দেখে মুগ্ধ দর্শণার্থীরা।

পার্ক কর্তৃপক্ষ বলছেন, পশু-পাখির প্রাকৃতিক সংগ্রহশালা দেখে মুগ্ধ তারা, তাই দর্শণার্থীদের বিনোদন দেয়ার জন্য সব ধরনের চেষ্টাও অব্যাহত রয়েছে তাদের।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বাঘের বাজার এলাকায় ৩ হাজার ৬৯০ একর জমি নিয়ে থাইল্যান্ডের সাফারি পার্কের আদলে গড়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্ক।

দৃষ্টিনন্দন অবকাঠামোসহ পার্কটিতে রয়েছে বাঘ, সিংহ, হাতি, জেব্রা, জিরাফহ ৫৬ প্রজাতির বিভিন্ন প্রাণী।

সাফারি পার্কে বর্তমানে বড় আকারের বাঘ রয়েছে ৯টি। সিংহ রয়েছে ২৩টি, ভল্লুক ১৫টি, জিরাফ ৯টি। এছাড়া, মরুভূমির প্রাণী উট পাখি, ক্যাঙ্গারো, কুমির, বিভিন্ন প্রজাতির পাখি দর্শকদের মোহিত করে।

প্রাকৃতিক পরিবেশ আর প্রাণিদের অবাধ বিরচণে মুগ্ধ এখানকার দর্শণার্থীরা।

কিন্তু, এত বড় এ প্রতিষ্ঠানের টাইগার সাফারিতে দর্শকদের অপেক্ষমান দীর্ঘ সারি থাকলেও নেই পর্যাপ্ত গাড়ি।

এ অবস্থায় বিনোদন পিপাসু দর্শণার্থীরা পড়েন বেশ বিপাকে।

এবারের ঈদে দর্শণার্থীদের বিনোদন ও তাদের নিরাপত্তায় পার্কের কর্মকর্তা কর্মচারিদের ছুটি দেয়া হয়নি।

ঈদ উপলক্ষে ছুটির দিন মঙ্গলবারসহ সারা সপ্তাহ পার্ক খোলা রয়েছে জানিয়ে বঙ্গবন্ধু সাফারি পার্কের রেঞ্জার মো. আব্দুল মোতালেব বলেন, পরিবার থেকে দূরে থাকলেও দর্শণার্থীদের আনন্দ ও নিরাপত্তা দিতে আপ্রাণ চেষ্টা করছেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ