জেলার খবর

ধামরাই-খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

 ধামরাই-খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ধামরাই-খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

রাজধানীর ধামরাই ও খাগড়াছড়ির গুইমারা উপজেলার বুধবার সড়ক দুর্ঘটনায় ৫ জন মারা গেছেন।

আমাদের সংবাদদাতা জানিয়েএন, ঢাকার ধামরাই উপজেলায় রোগীবাহী অ্যাম্বুলেন্সটি চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার গাছের সঙ্গে ধাক্কা লেগে।

এতে দুই জনের মৃত্যু ও আহত হয়েছেন চালকসহ আরো চারজন।

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে এক রোগীকে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুরে বাড়িতে নিয়ে যাচ্ছিল তার স্বজনরা। বাথুলী এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই রোগী ও এক স্বজন মারা যান।

এ দুর্ঘটনায় আরও চারজন আহত হলে তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, খাগড়াছড়ির গুইমারা উপজেলার কালাপানি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে তিন জন মারা গেছেন। আহত ১২ জন।

সকাল ৯টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ