গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছেন ৫ জন।
এলাকাবাসীর জানিয়েছেন, নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে হাজী নওশের গ্রুপ ও মুকু মাস্টার গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো।
মঙ্গলবার রাত ১০টার দিকে মোহাব্বত হোসেন জুয়েল তার সঙ্গীদের নিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান ওরফে মুকু মাস্টারের বাড়ি যাচ্ছিলেন। পথে হাজী গ্রুপের লোকজন তাদের ওপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এতে মুকু মাস্টার গ্রুপের ছয়জন আহত হন। তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফ কাজী। তার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: