জেলার খবর

পাহাড়ি ঢলে মৌলভীবাজারে বন্যা

মৌলভীবাজারে বন্যা
মৌলভীবাজারে বন্যা

অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারে তৃতীয় দফা বন্যা শুরু হয়েছে। এতে প্লাবিত হয়েছে তিন উপজেলার ২০টি ইউনিয়নের দেড়শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় দুই লাখ মানুষ।

এদিকে, পাহাড়ি ঢলে তিস্তার পানি লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমার আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা কবলিত হয়ে পড়েছে চারটি উপজেলাল নদী তীরবর্তী ১৩টি গ্রাম।

কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারে বন্যা দেখা দিয়েছে। কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হাকালুকি হাওরের পানি বাড়তে থাকায় বসতভিটা , রাস্তা-ঘাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। পানিতে তলিয়ে গেছে কুলাউড়া ও জুড়ী উপজেলা চত্বর। হাওর পাড়ে তিন উপজেলার ১৫০টি গ্রামে পানি ঢুকে পড়ায় পানি বন্দী হয়ে পড়েছেন এখানকার প্রায় দুই লাখ মানুষ।

দুর্গতদের জন্য সরকারি ত্রাণ বরাদ্দ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে ত্রান নিয়ে হিমশিম খাচ্ছেন জনপ্রতিনিধিরা।

এদিকে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে হাতীবান্ধাসহ চার উপজেলার নদী তীরবর্তী ১৩টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে।

পানিবন্দী হয়ে পড়েছেন এসব গ্রামের প্রায় দেড় হাজার পরিবার। নদী তীরবর্তী মানুষদের এর মধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারেজের সবকটি গেট খুলে দেয়া হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ