জেলার খবর

গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০

গাজীপুরে বয়লার বিস্ফোরণ
গাজীপুরে বয়লার বিস্ফোরণ

গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় সোমবার সন্ধ্যায় মাল্টি ফ্যাবস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় বয়লার বিষ্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। আহত হয়েছেন প্রায় অর্ধশত। নিহত ব্যক্তিদের মধ্যে ৯ জন ঘটনাস্থলেই মারা যান।

পরে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়ে। ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আলাদা ২টি কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিকট শব্দে মাল্টিফ্যাবস লিমিটেড নামের পোশাক কারখানার বয়লার বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গেই কারখানায় আগুন ধরে যায়।

বিস্ফোরণে চারতলা ভবনের কিছু অংশ ধ্বসে পড়ে। এসময় চাপা পড়ে অন্তত ৯ জন শ্রমিকের মৃত্যু হয়।

খবর পেয়েই, ঘটনাস্থলে পৌছায় জয়দেবপুর ও সাভার ইপিজেডসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ঘটনাস্থল থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়।

উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহতদের কয়েকজনকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে আনা হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মো. হুমায়ুন কবির ও অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন। বিস্ফোরণের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া ফায়ার সার্ভিস আলাদা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে, নিহতদের পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে অর্থসাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ