কক্সবাজারের মহেশখালীতে ভারি বর্ষণে মঙ্গলবার পাহাড় ধসে মোনার আলম (৪০) নামে একজন মারা গেছেন।
খবর পেয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
হোয়ানক ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল কবির জানান, সকাল সাড়ে ৭টার দিকে ভারি বর্ষণে মোহরাকাটা এলাকার পাহাড় ধসে মাটি চাপা পড়ে নূরুল ইসলামের মনোয়ারা আলম মারা যান।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম বলেন, ভারি বর্ষণে মহেশখালীতে পাহাড় ধসে একজন নিহত হয়েছেন বলে জেনেছি।
তিনি জানান, পাহার ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় নেয়ার জন্য মাইকিং করা হচ্ছে।
গত মাসে রাঙামাটি, চট্টগ্রাম, কক্সকাজার, টেকনাফে পাহাড় ধসে ১৫৭ জনের প্রাণহানী ঘটে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: